More

    বাকেরগঞ্জে বাস, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ ; নিহত ১, আহত ১৪

    অবশ্যই পরুন

    বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের বোয়ালিয়া রেইন্টিতলা নামক স্থানে বাস,ইজিবাইক ও মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।  দূর্ঘটনায় হেমায়েত রাজা ( ৪৭) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি ইজিবাইকের যাত্রী ছিলেন।

    ​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩১ মার্চ মঙ্গলবার দুপুরে বরিশাল থেকে পটুয়াখালীগামী শ্রাবণী পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ও মোটরসাইকেলকে চাপা দিলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

    সংঘর্ষের ফলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী ছিটকে রাস্তার পাশে পড়ে যান।
    ​প্রাথমিক তথ্যানুযায়ী, দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের দ্রুত উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) প্রেরণ করেছেন।

    দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ