More

    বাকেরগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন

    অবশ্যই পরুন

     বরিশাল সংবাদ দাতা:  ‘অটিজম ও মানবতা– প্রতিটি জীবনেরই মূল্য আছে’—এই বৈশ্বিক প্রতিপাদ্যকে সামনে রেখে বাকেরগঞ্জে আন্তর্জাতিক অটিজম সচেতনতা দিবস-২০২৬ পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ।

    এতে প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তাদের অভিভাবকরা অংশ নেন। ​র‍্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।

    আলোচনা সভায় বক্তারা অটিজম আক্রান্ত শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন। ​অনুষ্ঠানে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের প্রতিভা বিকাশে উদ্বুদ্ধ করতে তাদের মাঝে শিক্ষা উপকরণ ও শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন অটিজম কোনো রোগ নয়, এটি একটি স্নায়বিক বিকাশজনিত ভিন্নতা। সঠিক যত্ন এবং ভালোবাসা পেলে এই শিশুরাও দেশের সম্পদে পরিণত হতে পারে। আমাদের উচিত তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তাদের অধিকার নিশ্চিত করা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

    দেশে হঠাৎ করে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়াকে বজ্রপাতের সঙ্গে তুলনা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন...