More

    গৌরনদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ বস্তা পলিথিন জব্দ

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদী উপজেলায় পরিবেশের জন্য ক্ষতিকর ও নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। গত বুধবার (১ এপ্রিল) বিকেলে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন আলম মোটরসের সামনে মহাসড়কে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচ বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

    গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে আইন অমান্য করে নিষিদ্ধ পলিথিন মজুত করার দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে মোবাইল কোর্ট আইন-২০০৯ এর প্রাসঙ্গিক ধারায় দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিক অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত পলিথিন জনসম্মুখে বিনষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানান, পরিবেশ রক্ষায় সরকার নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

    আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন। অভিযানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...