More

    বরিশালে জ্বালানি তেল পাম্প ও ডিপো পরিদর্শনে জেলা প্রশাসক

    অবশ্যই পরুন

    বরিশালে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বচ্ছ, স্থিতিশীল ও ভোক্তাবান্ধব রাখতে মাঠপর্যায়ে তৎপরতা জোরদার করেছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে জেলার বিভিন্ন জ্বালানি তেল পাম্প ও ডিপো পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল আলম সুমন।

    পরিদর্শনকালে তিনি পাম্পগুলোতে তেলের মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন করা হচ্ছে কি না, সরকার নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করা হচ্ছে কি না এবং পরিমাপে কোনো ধরনের অসঙ্গতি আছে কি না—এসব বিষয় গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করেন। এ সময় ভোক্তাদের স্বার্থ রক্ষায় কোনো ধরনের অনিয়ম, অতিরিক্ত মূল্য আদায়, মজুতদারি বা কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি।

    এছাড়া ডিপোগুলোতে জ্বালানি তেলের মজুত, সংরক্ষণ ব্যবস্থা, নিরাপত্তা মানদণ্ড এবং অগ্নি-নির্বাপণ প্রস্তুতিও খতিয়ে দেখা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করা এবং নিয়মিত তদারকি জোরদারের নির্দেশ দেন জেলা প্রশাসক।

    পরিদর্শন কার্যক্রমে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) দীনেশ সরকার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুফল চন্দ্র গোলদার উপস্থিত ছিলেন।

    জেলা প্রশাসনের এ উদ্যোগে জ্বালানি খাতে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Пункт и пипс в трейдинге

    Что такое пункты в трейдинге В некоторых парах, например, USD/JPY, один pips составляет 0,01. Пунктом называют величину наименьшего возможного https://forexby.com/...