More

    বোরহানউদ্দিন থানার ওসিকে ঘিরে অভিযোগ, সামাজিক মাধ্যমে পোস্ট ঘিরে চাঞ্চল্য

    অবশ্যই পরুন

    ভোলা প্রতিবেদক: ভোলা জেলার বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে ঘিরে এক ব্যক্তির ফেসবুক পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গতকাল শুক্রবার (৩ এপ্রিল ) বিকেলে “Tamim Chowdhury” নামের একটি ফেসবুক আইডি থেকে দেওয়া ওই পোস্টে ওসির বিরুদ্ধে গুরুতর কয়েকটি অভিযোগ আনা হয়।

    পোস্টে অভিযোগ করে বলা হয়, বোরহানউদ্দিন থানার ওসি তাকে মাদক দিয়ে ফাঁসিয়ে কারাগারে পাঠানোর চেষ্টা করেছেন। অভিযোগে বলা হয়, একটি রাজনৈতিক পরিবারের মেয়েকে বিয়ে করাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

    এছাড়া, বর্তমান সরকারের আমলে ওই মেয়েটি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে রয়েছে এবং পূর্বের ঘটনার বিষয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে বলেও পোস্টে উল্লেখ করা হয়।

    পোস্টে আরও অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট ওসি অতীতে বিভিন্ন রাজনৈতিক সংশ্লিষ্টতার সঙ্গে জড়িত ছিলেন এবং দীর্ঘদিন ধরে তাকে হত্যার উদ্দেশ্যে ষড়যন্ত্রে সহায়তা করেছেন বলেও দাবি করা হয়েছে।
    তবে, এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

    এ বিষয়ে বোরহানউদ্দিন থানার দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

    বিষয়টি নিয়ে কথা বলতে ভোলা পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওসার কে মুঠো ফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

    এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের অভিযোগ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...