More

    কালকিনিতে বসতবাড়িতে ককটেল হামলা চালিয়ে ভাঙচুর,লুট: আহত-১

    অবশ্যই পরুন

    কালকিনি-ডাসার(মাদারীপুর)প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জের ধরে নুরে আলম সরদার (৪০) নামে এক যুবকের বসতবাড়িতে ককটেল হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় ককটেল হামলায় একজন আহত হয়েছে। আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শনিবার সকালে থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর স্বজন।

    পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানাগেছে, উপজেলার চরদৌলত খান এলাকার ৯ নং ওয়ার্ড ডিমচর গ্রামের নুরুল হক সরদার ছেলে নুরে আলম সরদারের সঙ্গে একই এলাকার মোনাব্বার খানের পূর্ব শত্রুতা চলে আসছিল। এর জের ধরে শুক্রবার রাতে মোনাব্বার খানের নেতৃত্বে  হানিফ খান, মোস্তফা খান ও জালাল খানসহ ২০/২৫ জন লোকজন মিলে দেশী অস্ত্র নিয়ে নুরে আলম সরদারের বসত বাড়িতে বেশ কিছু ককটেল ফাটিয়ে হামলা চালিয়ে ভাঙচুর চালায়।

    এসময় হামলাকারীরা ঘর থেকে নগদ টাকা, স্বর্নলংকার ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এসময় তাদের বাঁধা দিলে নুরে আলমের উপর ককটেল হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হয়। এ ঘটনায় আবদুল খালেক সরদার নামে একজন বাদী হয়ে কালকিনি থানায় অভিযোগ দায়ের করেন। আহত নুরে আলম সরদার বলেন, বিনা কারণে মোনাব্বার খান তার দলবল নিয়ে আমার বাড়ি ঘড় ভাঙচুর চালিয়ে লুটপাট করেছে। আমার শরীরের উপর ককটেল মেরেছে। আমি তাদের বিচার চাই।

    এ বিষয় জানতে চাইলে মোনাব্বার খানকে এলাকায় পাওয়া যায়নি। এ ব্যাপারে কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...