More

    রাজৈরে জুয়া খেলায় বাধা দেয়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত

    অবশ্যই পরুন

    সুজন হোসেন রিফাত রাজৈর প্রতিনিধি:  মাদারীপুরের রাজৈরে জুয়া খেলায় বাধা দেওয়ার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র এক স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। এসময় তাকে পিটিয়ে আহত করে স্থানীয় লালচান শেখ (৩৮) ও তার লোকজন। এমন অভিযোগ করেছেন আহত রাজৈর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রুহুল আমিন (৩৭)।

    তিনি পৌরসভার ৯ নং ওয়ার্ড মোল্লাকান্দি গ্রামের মৃত আব্দুল বারেক বেপারীর ছেলে। শনিবার দুপুরে এ ঘটনা রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত নিজ এলাকায় জুয়া খেলায় বাধা দিয়ে আসছিল স্বেচ্ছাসেবক দল নেতা রুহুল।

    এরই জেরে বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে শুক্রবার রাতে রুহুলের ওপর হামলা চালায় লালচান শেখ, তার ভাই সাঈদ শেখসহ কয়েকজন বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। পরে তার বাড়িতেও হামলা চালানো হয়। একপর্যায়ে ৯৯৯-এ কল দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে রুহুল ও তার স্ত্রী-সন্তানদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

    এ ঘটনায় শনিবার দুপুরে রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। মামলা দিতে চাইলে নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Garrison Bet Payment Method Reliability Ranking

    ContentsChoosing the Right Payment Method: A Guide for Garrison Bet PlayersTop-Ranked Payment Methods at Garrison Bet CasinoThe KYC Verification...