More

    বরিশালে যাত্র‍ীবাহী লঞ্চের ধাক্কায় বালুবোঝাই বলগেট ডুবি

    অবশ্যই পরুন

    বরিশালের মেহেন্দীগঞ্জের মেঘনা নদীতে চরমোনাই মাহফিল শেষে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালু বোঝাই বলগেট ডুবির ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় মেঘনা নদীর কালীগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এনামুল হক। তিনি জানান, দুপুরে চরমোনাই মাহফিল শেষে ঢাকাগামী সাব্বির খান-৩ লঞ্চটি ঢাকার উদ্দেশ্য রওয়ানা দেয়। এ সময় মেঘনার নদীর কালিগঞ্জ লঞ্চঘাট এলাকায় বালু বোঝাই এমডি মোল্লা ভাই ভাই নামে বলগেটটিকে ধাক্কা দেয়।

    বলগেটে থাকা ৪ স্টাফ নদীতে লাফ দেয়। তাদের উদ্ধার করে স্থানীয় জেলেরা। বলগেটটি বালু নিয়ে চাঁদপুর থেকে রওয়ানা দিয়েছিল। এনামুল হক আরও জানান, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যাত্রীবাহী লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে চলে গেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Magnifique_opportunité_de_gagner_gros_avec_spin_casino_et_ses_jeux_passionnants

    Magnifique opportunité de gagner gros avec spin casino et ses jeux passionnants en ligne pour tousL'éventail des jeux disponibles...