More

    সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল চূড়ান্তে ইসির সভা আজ

    অবশ্যই পরুন

    ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন এবং প্রাসঙ্গিক বিষয়াদিসহ আরও কয়েকটি ইস্যুতে সভা ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)।

    সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হবে ১১তম কমিশনের সভা। এতে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল চূড়ান্ত হতে পারে।

    এবারের কমিশন সভায় মোট পাঁচটি আলোচ্যসূচি রাখা হয়েছে। এগুলো হলো— ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন এবং প্রাসঙ্গিক বিষয়াদি; ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত নির্বাচনিসামগ্রী সংরক্ষণ বিষয়ে রিটানিং অফিসারদের নির্দেশনা দেওয়ার বিষয়ে অবহিত করা; আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদের দুটি আসনের বিষয়ে অবহিত করা; নির্বাচন সংশ্লিষ্ট নির্বাচন পূর্ববর্তী কিছু গুরুত্বপূর্ণ মামলা এবং নির্বাচন পরবর্তী সময়ে দায়ের করা নির্বাচনি দরখাস্ত বিষয়ে কমিশনকে অবহিত করা এবং নির্বাচনি দায়িত্ব পালনকালে আহত ও নিহতদের ক্ষতিপূরণ বিষয়ে ইতোপূর্বে প্রণীত নীতিমালা বিষয়ে কমিশনকে অবহিত করা। এছাড়া বিবিধ বিষয় নিয়েও সভায় আলোচনা হবে।

    মূলত, আইনি বাধ্যবাধকতায় সাধারণ নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে এই সংরক্ষিত আসনের নির্বাচন সম্পন্ন করার নিয়ম রয়েছে। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের পর ১৩ ফেব্রুয়ারি ফলাফল গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

    সেই অনুযায়ী ৯০ দিনের মধ্যে অর্থাৎ আগামী ১৪ মে এর মধ্যে নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা থাকলেও কমিশন এপ্রিলেই এই প্রক্রিয়া গুছিয়ে আনতে আগ্রহী।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...