More

    মাদারীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে নবযোগদানক্ত জেলা প্রশাসকের মতবিনিময়

    অবশ্যই পরুন

    সুজন হোসেন রিফাত মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবযোগদানকৃত জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

    এসময় নবাগত জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ। আমি বিশ্বাস করি, প্রশাসন ও গণমাধ্যম একসাথে কাজ করলে মাদারীপুর জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি সামাজিক সমস্যা,অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধেও সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমি চাই, আপনারা দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন।

    এসময় মাদারীপুর জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল নোমান,অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জুয়েল আহমেদ,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)ফাতিমা আজরিন তন্বী,সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাবসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...