More

    ভোলায় কোস্ট গার্ডের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

    অবশ্যই পরুন

    ভোলা প্রতিনিধি: উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নিয়মিত জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই অংশ হিসেবে ভোলায় দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও জনসচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে।

    বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ আবুল কাশেম জানান প্রতিষ্ঠালগ্ন থেকেই বাহিনীটি উপকূলীয় অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক সদর থানাধীন সুদূরচর এলাকায় এ মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২৫০ জন অসহায়, দুঃস্থ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি তাদের মাঝে প্রয়োজনীয় ওষুধ সামগ্রীও বিতরণ করা হয়।

    কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা এবং বিভিন্ন ভাইরাসজনিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এতে স্থানীয় স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী, কিশোর-তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...