More

    ভৌগোলিক কারাগারে আবদ্ধ ভোলা; সেতুর দাবিতে সংসদে এমপি পার্থর আর্তনাদ

    অবশ্যই পরুন

    পরাণ আহসান।। ভোলা।। দেশের অন্যতম বৃহৎ দ্বীপ জেলা ভোলা এখনও কার্যকর সড়ক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন থাকায় একে “ভৌগোলিক কারাগার” হিসেবে আখ্যা দিয়েছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। তিনি সংসদে দাঁড়িয়ে ভোলা-বরিশাল সেতু নির্মাণের জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

    মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এমপি পার্থ বলেন, দেশের দক্ষিণাঞ্চলের এই গুরুত্বপূর্ণ জেলা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে এখানকার মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে নদীপথের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা ভোলার অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

    তিনি আরও বলেন, ভোলার সঙ্গে বিভাগীয় শহর বরিশাল-এর সরাসরি সড়ক সংযোগ স্থাপনের জন্য ভোলা-বরিশাল সেতু নির্মাণ এখন সময়ের দাবি। এই সেতু বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। এমপি পার্থ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ভোলার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। তাদের এই কষ্ট লাঘব করতে হলে দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ নিতে হবে।

    এটি শুধু একটি অবকাঠামো নয়, বরং একটি অঞ্চলের ভাগ্য পরিবর্তনের প্রকল্প।” বিশেষজ্ঞদের মতে, ভোলা-বরিশাল সেতু নির্মিত হলে কৃষি, মৎস্য, প্রাকৃতিক গ্যাসসহ বিভিন্ন খাতে উৎপাদিত সম্পদের সহজ পরিবহন নিশ্চিত হবে।

    পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন শিল্পের বিকাশেও নতুন সম্ভাবনার দ্বার খুলবে। দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের এই দাবির বাস্তবায়ন এখন কত দ্রুত সম্ভব হয়, এখন সেটিই দেখার বিষয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...