More

    ভোলায় ৪ হাজার লিটার অবৈধ জ্বালানি তেলসহ আটক ১

    অবশ্যই পরুন

    ভোলার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৪ হাজার লিটার অবৈধ জ্বালানি তেলসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।সোমবার (৬ এপ্রিল) বিকেলে ভোলার তেঁতুলিয়া নদী এলাকায় এই অভিযান চালানো হয়। আটক ব্যক্তির নাম মামুন মিজি।

    তার বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকায়। কোস্টগার্ড দক্ষিণ জোন সূত্রে জানা যায়, গোপন সংবাদ ছিল যে বরিশাল থেকে জলপথে জ্বালানি তেলের একটি অবৈধ চালান ভোলার দিকে আসছে। এই সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি চৌকস দল তেঁতুলিয়া নদীতে অবস্থান নেয়। অভিযানকালে একটি স্টিল বডির ট্রলার তল্লাশি করে ২০টি ব্যারেলে থাকা মোট ৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়।

    এ সময় ট্রলারে থাকা মামুন মিজি তেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে তেলসহ ট্রলারটি জব্দ করে ভেদুরিয়া লঞ্চঘাট সংলগ্ন কোস্টগার্ড স্টেশনে নিয়ে আসা হয়।

    পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে জব্দ করা তেল স্থানীয় ডিলারের কাছে সরকারি নির্ধারিত মূল্যে হস্তান্তর করেন। বিক্রয়ের পর সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...