More

    আবারও লিবিয়ায় দালাল চক্রের হাতে প্রাণ গেল এক যুবকের

    অবশ্যই পরুন

    কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি:  লিবিয়ায় মাফিয়া চক্রের নির্মম নির্যাতনে আবারও প্রাণ গেল, মাদারীপুরের ডাসার উপজেলার জহিরুল ইসলাম(৩০) নামে এক যুবকের। নিহত জহিরুল ডাসার উপজেলার দক্ষিণ ধূয়াসার গ্রামের সামচু আকনের ছেলে। আজ মঙ্গলবার(৭ এপ্রিল) উপজেলার দক্ষিণ ধূয়াসার গ্রামে গিয়ে জানাগেছে, উন্নত জীবনের আশার স্বপ্ন দেখিয়ে তাকে নেওয়া হয়েছিল লিবিয়ায়, পরে ইতালি পৌঁছে দেওয়ার কথা ছিল।

    তবে পরিবারের অভিযোগ— দালাল চক্রের ফাঁদে পড়ে বন্দি অবস্থায় নির্যাতনে মারা যান তিনি। প্রায় পাঁচ মাস আগে একই এলাকার দালাল জাকির মাতুব্বরের মাধ্যমে লিবিয়ায় যান তিনি। পরিবারের দাবি, ১৭ দিনের মধ্যে ইতালি পাঠানোর কথা থাকলেও সেখানে পৌঁছে মাফিয়া চক্রের হাতে বন্দি হন জহিরুল। গত দুই মাস ধরে বন্দিশালায় রেখে তার ওপর চালানো হয় নির্যাতন। ভিডিও কলে মুক্তির নামে অমানুষিক নির্যাতন চালিয়ে পরিবারের কাছ থেকে আদায় করা হয় মোটা অঙ্কের টাকা—প্রথমে ২৫ লাখ, পরে দফায় দফায় আরও প্রায় ২৫ লাখ টাকা নেওয়া হয়।

    মোট ৫০ লাখ টাকা নেওয়া হয় পরিবারের কাছ থেকে।পরিবারের অভিযোগ, ইতালি প্রবাসী জাকির মাতুব্বর এই চক্রের মূল হোতা। তার নির্দেশেই লিবিয়ার বন্দি শালায় টাকার জন্য নির্যাতন চালায়, তার সহযোগী লিবিয়ায় অবস্থানরত মাফিয়া তারেক মন্ডল।তারেকের নেতৃত্বে নির্যাতনে জহিরুর ইসলামের মৃত্যু হয়। নিহত জহিরুল ইসলামের স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে।গতকাল সোমবার দুপুরে পরিবারের কাছে খবর আসে নির্যাতনে জহিরুল ইসলামের মৃত্যু হয়েছে।

    এখবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া। এদিকে স্বজন হারিয়ে পাগল প্রায় পুরো পরিবার। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। নিহত জহিরুলের স্ত্রী সাথী আক্তার বলেন,দালাল জাকিরের কথায় লিবিয়ার মাফিয়া তারেক আমার স্বামীকে টাকার জন্য অমানুষিক নির্যাতন চালিয়ে মেরে ফেলছে।আমি দালাল ও মাফিয়ার ফাঁসি চাই।

    জাহাঙ্গীর আলম, মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বলেন,মামলা হলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। এ ঘটনায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবেন বলে জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে তীব্র পানি সংকট: ভোগান্তিতে ২ লাখ মানুষ, শহর ছাড়ছেন ভাড়াটিয়ারা

    পিরোজপুর প্রতিনিধি:পিরোজপুর পৌর এলাকায় গ্রীষ্মের শুরুতেই ভয়াবহ পানি সংকট দেখা দিয়েছে। দীর্ঘদিনের এই সমস্যা এখন তীব্র আকার ধারণ করায়...