More

    উজিরপুর পৌরসভায় মেয়র পদে আলোচনায় চেয়ারম্যান পুত্র রিয়াজ মিঞা

    অবশ্যই পরুন

    নিজস্ব প্রতিনিধি: বরিশালের উজিরপুরে পৌরসভায় মেয়র পদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আলোচনায় রয়েছেন পৌর বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক রিয়াজ মিঞা।

    দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে তিনি উজিরপুর পৌর বিএনপির আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে এলাকায় নিজের একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন বলে নেতাকর্মীরা দাবি করেন।

    রিয়াজ মিঞা মরহুম ইউপি চেয়ারম্যান সুলতান মিঞার পুত্র। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সুলতান মিঞা একজন সৎ, আদর্শবান ও বিনয়ী জনপ্রতিনিধি ছিলেন। তার সততা ও জনবান্ধব কর্মকাণ্ড আজও এলাকাবাসীর স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে।

    ঘনিষ্ঠজনরা জানান, বাবার আদর্শকে ধারণ করে নিঃস্বার্থভাবে উজিরপুর পৌরসভা বাসীর খেদমতে নিজেকে নিয়োজিত করতে চান রিয়াজ মিঞা। তরুণ প্রজন্মের একটি অংশও তাকে নতুন নেতৃত্ব হিসেবে দেখতে আগ্রহী বলে জানা গেছে।

    তবে এখনো পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করেননি। দলীয় সিদ্ধান্ত ও স্থানীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    সব মিলিয়ে, উজিরপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মাঠ যখন উত্তপ্ত হয়ে উঠছে, তখন চেয়ারম্যান পুত্র রিয়াজ মিঞাকে কেন্দ্র করে আলোচনা দিন দিন আরও জোরালো হচ্ছে

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    تجربة سهلة وبسيطة في 1xBet السعودية تفتح أبواب المراهنة للجميع

    سهولة التنقل والواجهة الواضحة في 1xBet Saudi Arabia تجعل المراهنة متاحة للجميع، مع خيارات مبتكرة تلائم احتياجات المراهنين الجدد والمتمرسين على حد سواء.