More

    কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ , এতিমখানায় বিতরণ

    অবশ্যই পরুন

    মো. নাসির উদ্দিন ফকিন লিটন, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে অভিযান চালিয়ে প্রায় ২৭ মণ জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

    সোমবার (৭ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল-আরেফিন। এ সময় উপজেলার কয়ারিয়া ইউনিয়ন-এর মোল্লারহাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

    পরবর্তীতে মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৮টা ৩০ মিনিটে জব্দকৃত জাটকা উপজেলার ১৪টি এতিমখানায় বিতরণ করা হয়।

    প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জাটকা সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...