More

    উজিরপুরের সাতলা-শিবপুর সড়ক পাকা করার দাবি, অবহেলায় ভোগান্তিতে হাজারো মানুষ

    অবশ্যই পরুন

    বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পশ্চিম পাড় থেকে শিবপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই সড়কে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি, যা অত্যন্ত দুঃখজনক।

    এলাকাটি কৃষি, মৎস্য ও খামারির জন্য সুপরিচিত হলেও যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে সম্ভাবনাগুলো পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। শত বছরের পুরনো এই কাঁচা সড়কটি বর্তমানে এলাকার একমাত্র প্রধান যাতায়াত পথ হলেও এর বেহাল অবস্থায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

    স্থানীয় সূত্রে জানা যায়, গ্রীষ্ম মৌসুমে এই সড়ক ব্যবহার করে বরিশাল, গোপালগঞ্জ, পিরোজপুর, মাদারীপুর, কোটালীপাড়া, খুলনা ও ঢাকার সঙ্গে স্বল্প সময়ে যোগাযোগ করা সম্ভব হয়। তবে বর্ষা এলেই চিত্র পুরোপুরি পাল্টে যায়। কাঁচা রাস্তা কাদায় পরিণত হয়ে একপ্রকার মৃত্যুফাঁদে রূপ নেয়, ফলে যাতায়াত প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে।

    এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক, শিক্ষার্থী ও রোগীরা। কৃষকরা তাদের উৎপাদিত ফসল সময়মতো বাজারজাত করতে পারছেন না, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়া ব্যাহত হচ্ছে এবং জরুরি রোগীরা সময়মতো চিকিৎসা না পেয়ে জীবন ঝুঁকিতে পড়ছেন। প্রায়ই সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনাও ঘটছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

    স্থানীয়দের দাবি, সড়কটি দ্রুত পাকা কার্পেটিং করা হলে এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে কৃষি ও মৎস্য খাতের প্রসার ঘটবে, শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে এবং জরুরি চিকিৎসা সেবাও নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে সরাসরি ও দ্রুত সড়ক যোগাযোগ স্থাপন হবে।

    এ বিষয়ে এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও এলজিইডিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...