More

    গৌরনদীতে অবৈধ জ্বালানি তেল মজুত: ব্যবসায়ীকে জরিমানা, তেল জব্দ

    অবশ্যই পরুন

    গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের প্রত্যন্ত চর সরিকল গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে সূনিল সিকদারের হাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

    অভিযানকালে চর সরিকল গ্রামের বাসিন্দা আব্দুল করিম সিকদারের ছেলে ব্যবসায়ী হালিম সিকদারের দোকান ও বসতবাড়ি থেকে অবৈধভাবে মজুদ করে রাখা প্রায় ৩০০ লিটার ডিজেল, ২০০ লিটার মবিল এবং কয়েকটি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।

    অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, হালিম সিকদার দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

    পরে জব্দকৃত মালামালসহ তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

    এছাড়াও লাইসেন্স না পাওয়া পর্যন্ত ওই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য তার কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে। জব্দকৃত জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য স্থানীয় একটি সমাজসেবী প্রতিষ্ঠানের জিম্মায় দেওয়া হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...