মো.নাসির উদ্দিন ফকির লিটন, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর নবনির্বাচিত চেয়ারম্যান মো. মিজানুর রহমান বেপারীর প্রথম কার্যদিবস উদ্বোধন করা হয়েছে ।
বৃহস্পতিবার (আজ) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান মো. মিজানুর রহমান বেপারীর সভাপতিত্বে এবং বিআরডিবির ভাইস চেয়ারম্যান সাঈদ সরদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী এবং বিএনপি সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি। বিআরডিবির নবনির্বাচিত সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.সায়াদুল সরদার (সায়েদ) অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমান, কালকিনি সোনালী ব্যাংকের ম্যানেজার শেখ আসাদুজ্জামান, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মো. নাসির উদ্দিন ফকির লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান মো. মিজানুর রহমান বেপারী বলেন, “আমি আনুষ্ঠানিকভাবে আমার দায়িত্ব গ্রহণ করেছি। সততা ও ন্যায়ের সঙ্গে কাজ করে এলাকার উন্নয়নে অবদান রাখতে চাই। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
