More

    কালকিনিতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলার উদ্বোধন

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান ও বিতর্ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান।
    এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    বক্তারা বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের উদ্ভাবনী ও গবেষণামুখী হওয়ার আহ্বান জানান।
    উদ্বোধনের পর উপজেলা অডিটোরিয়াম হলরুমে শুরু হয়েছে বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা, যেখানে অংশ নিচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...