More

    বরিশাল-পটুয়াখালীসহ সাত অঞ্চলে কালবৈশাখীর আশঙ্কা

    অবশ্যই পরুন

    আজ সন্ধ্যার মধ্যে বরিশালসহ দেশের ৭ জেলার ওপর দিয়ে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই পরিপ্রেক্ষিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অফিস।

    সন্ধ্যা ৬টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা পূর্বাভাসে বলা হয়, বরিশাল, পটুয়াখালী, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার অপর এক পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বৃষ্টির পাশাপাশি দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সিনপটিক অবস্থা বিশ্লেষণে দেখা যায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঝড়-বৃষ্টির এই প্রবণতার কারণে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে বলে।

    এদিকে রাজধানী ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার হলেও অস্থায়ী দমকায় তা পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের পূর্বাভাসেও আবহাওয়ার এই পরিবর্তনশীল ধারা অব্যাহত থাকার ইঙ্গিত পাওয়া গেছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Todo joviales graficos realistas, normas flexibles y no ha transpirado otras grados sobre apuesta

    Todos estos operadores vegas slots en línea internacionales ofrecen una mas grande disparidad, inclusive opciones las ultimas igual que...