More

    ৩ হাজার হাদিস মুখস্থ শুনিয়ে আলোচনায় ছারছীনা মাদ্রাসার এক শিক্ষার্থী

    অবশ্যই পরুন

    বরিশালের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ছারছীনা দ্বীনিয়া মাদ্রারাসার ছাত্র মুহাম্মদ ইমরান ফারুক একসাথে তিন হাজার হাদিস মুখস্থ শুনিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই অসাধারণ কৃতিত্ব ইতোমধ্যেই সহপাঠী, ওস্তাদ ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

    ইমরান ফারুক শুরু থেকেই মেধাবী ও পরিশ্রমী ছাত্র হিসেবে পরিচিত। জানা গেছে, ইমরান ফারুক বর্তমানে মাদ্রারাসাটির ইফতা বিভাগে অধ্যয়নরত। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যবসায় আর গভীর মনোযোগের ফল হিসেবে তিনি এই সাফল্য অর্জন করেন। সম্প্রতি এক বিশেষ আসরে তিনি ধারাবাহিকভাবে তিন হাজার হাদিস মুখস্থ শুনিয়ে উপস্থিত আলেম-উলামাদের বিস্মিত করেন।

    মাদরাসা সূত্রে জানা যায়, হাদিস শাস্ত্রে এমন দক্ষতা অর্জন অত্যন্ত কঠিন। দীর্ঘ সাধনার বিষয়। বিশেষ করে এত বিপুল সংখ্যক হাদিস নির্ভুলভাবে মুখস্থ রাখা একজন শিক্ষার্থীর অসাধারণ মেধা ও অধ্যবসায়ের পরিচায়ক।
    শিক্ষকরা জানান, ইমরান ফারুক শুরু থেকেই মেধাবী ও পরিশ্রমী ছাত্র হিসেবে পরিচিত। তার এই অর্জন ভবিষ্যতে তাকে একজন দক্ষ মুহাদ্দিস হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে বলে তারা আশাবাদী।

    এদিকে, সহপাঠীরা তার এই সাফল্যে গর্ব প্রকাশ করেছেন, অনেকেই তাকে অনুসরণ করে হাদিস শিক্ষায় আরও মনোযোগী হওয়ার অনুপ্রেরণা পাচ্ছেন। ধর্মীয় মহল মনে করছে, ইমরান ফারুকের এই কৃতিত্ব দেশের মাদ্রারাসা শিক্ষার মান ও সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরেছে।

    ছারছীনা দরবার শরীফের গদ্দীনিশীন পীর, আলহাজ্ব মুফতী শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হোসাইন (মাঃজিঃয়া)। এই ছাত্র ৩০০০ হাজার হাদিস মুখস্থ করায়, ছারছীনা দীনিয়া মাদ্রাসার ছাত্র মাওলানা ইমরান ফারুক কে ফ্রী ওমরাহ হজ্ব করাবেন বলে ঘোষনা দিয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Un logiciel casino quelque peu acces embryon telecharge il existe l’App Abri (iOS) , ! Internet Play (Android)

    Avec un programme salle de jeu legerement brique incontestable, la assurance informatique orient habituellement premi lequel avec navigant,...