More

    বাকেরগঞ্জে পরিবেশ দূষণকারী অবৈধ ট্রলির দৌরাত্ম্য, স্বাস্থ্য ঝুঁকিতে শিশু ও বয়োবৃদ্ধা

    অবশ্যই পরুন

    মোঃ জাহিদুল ইসলাম (বরিশাল) সংবাদ দাতা :  বাকেরগঞ্জের বিভিন্ন সড়কে বেড়েছে পরিবেশ দুষনকারী অবৈধ ট্রলির অবাধ বিচরণ। এসব নিয়ন্ত্রণ হীন যানবাহনের বেপরোয়া চলাচলের কারনে সড়কের যেমন বেহাল অবস্থা তৈরি হচ্ছে তেমনি বেড়েছে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা। পাশাপাশি এসব যানবাহন থেকে সৃষ্ট কালো ও ধুলোবালির প্রকোপে স্বাস্থ্য ঝুঁকিতে শিশু ও বৃদ্ধারা।

    এসব অবৈধ ট্রলি চলাচলের কারনে গ্রামীন রাস্তা ঘাট যেমন নষ্ট হচ্ছে তেমনি এদের বেপরোয়া চলাচলের কারনে রয়েছে দূর্ঘটনার আশংকা। তাছাড়া হালকা যানবাহন চলাচলের রাস্তায় এসব অতিরিক্ত ওজনের পন্য পরিবহনের ফলে খুব তারাতাড়ি চলাচলের যোগ্যতা হারাচ্ছে গ্রামীন সড়কগুলো।

    এসব যানবাহনের আনারী চালকদের নেই কোন যথাযথ প্রশিক্ষন, তাই অনেক সময় মহাসড়ক গুলোতে এই সব অবৈধ নিয়ন্ত্রণহীন যান বাহন চলাচলের কারনে দূর্ঘটনার কবলে পরতে হচ্ছে যাত্রীবাহী বিভিন্ন পরিবহনের। অপরদিকে মান নিয়ন্ত্রণ হীন এসব ট্রলীর নির্গত কালো ধোঁয়া ও সৃষ্ট ধুলাবালিতে ঘটছে পরিবেশ দুষন, পাশাপাশি শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে হাপানী, শ্বাস কষ্ট সহ স্বাস্থ্যগত বিভিন্ন রোগে।

    যদিও স্হানীয় ভাবে মালামাল স্থানান্তরে এসব যানবাহন সহায়তা দিলেও সড়ক নিরাপত্তায় এসব অবৈধ যানবাহন হুমকি স্বরূপ। তাছাড়া এইসব যানবাহনে অতিরিক্ত ওজনের পন্য পরিবহনের কারনে গ্রামীন সড়ক ব্যবস্হা অল্প সময়ের মধ্যেই চলাচলের অযোগ্য হয়ে উঠছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Asi que siempre se encuentran en tu pensamiento de estas nuevas versiones con tallas apareciendo en el mundo de internet

    A continuacion, ven un listado de los diferentes juegos de Ruleta en compania de crupier sobre presto Las casinos referente...