More

    সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসা ছাত্র, ১২ ঘন্টায়ও পরিচয় মেলেনি

    অবশ্যই পরুন

    সুজন হোসেন রিফাত রাজৈর  প্রতিনিধি :  ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর আলমদস্তার কুডিব্রীজ এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় মাদ্রাসার ছাত্র নিহত হয়েছেন। তবে নিহত হওয়ার ১২ ঘন্টা পার হলেও নিহত মাদ্রাসার ছাত্রের পরিচয় পাওয়া যায়নি।

    পুলিশ ও স্থানীয়রা পরিচয় শনাক্তের চেষ্টা করছেন। (১০ এপ্রিল শুক্রবার) রাত ৯টার দিকে জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে মাহিন্দ্র গাড়িতে গন্তব্যে ফিরছিলেন ওই মাদ্রাসা পড়ুয়া ছাত্র। পথিমধ্যে রাজৈর আলমদস্তার এলাকায় এলে অজ্ঞাত গাড়ী ধাক্কায় ঘটনাস্থলে মারা যান ওই ছাত্র।

    নিহত মাদ্রাসা ছাত্রের বসয় আনুমানিক ১২/১৪ বছর হবে, তার পরনে মাদ্রাসার পোশাক। পরে স্থানীয়রা উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে হাইওয়ে পুলিশের পরিচয় শনাক্তের চেষ্টা করে। যদিও ১২ ঘণ্টা পার হলেও সন্ধান পাওয়া যায়নি নিহত মাদ্রাসা ছাত্রের। নিহত মাদ্রাসা ছাত্রের মাথায় জখম থাকায় চেহারা বিকৃতি হয়ে গেছে। তাই শনাক্ত করা কঠিন হয়ে গেছে।

    রাজৈরের মোস্তফাপুর হাইওয়ে পুলিশের ওসি মামুন আল রশিদ জানান, মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে, তবে পোস্ট মর্টেম না করার জন্য বলা হয়েছে। ইতিমধ্যে বেশকিছু মাদ্রাসার সাথে যোগাযোগ করা হয়েছে এবং পরিচয় শনাক্তের কাজ চলমান রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Licença de Curaçao Guia para Jogadores Portugueses Análise e Contexto

    Licença de Curaçao Guia para Jogadores Portugueses Análise e Contexto Este tipo de licenca offshore e uma das licencas mais...