More

    বাকেরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনে পচা-বাসি খাবার: স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

    অবশ্যই পরুন

    জাহিদুল ইসলাম ( বরিশাল) সংবাদ দাতা:  বাকেরগঞ্জ উপজেলায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সরবরাহকৃত টিফিনে নিম্নমানের, পচা ও বাসি খাবার দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। স্বাস্থ্যঝুঁকির দিকে পড়ছে কোমলমতি শিশুরা। জানা গেছে, সরকারি বরাদ্দের আওতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত টিফিন সরবরাহের কথা থাকলেও বাস্তবে দেওয়া হচ্ছে নিম্নমানের খাবার।

    নিম্নমানের খাবার প্রদান প্রসঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকেরা বলেন , খাবারে দুর্গন্ধ, পচা এবং অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুতের স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। অনেক ক্ষেত্রে খাবার খাওয়ার পর শিশুদের পেটব্যথা, বমি ও অসুস্থতার লক্ষণও দেখা দিয়েছে।

    অভিভাবকরা জানান, “আমাদের সন্তানদের সুস্থতার কথা ভেবে স্কুলে পাঠাই। কিন্তু সেখানে যদি এভাবে নষ্ট খাবার দেওয়া হয়, তাহলে তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে।” তারা দ্রুত এ বিষয়ে তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান। স্থানীয় সচেতন মহল বলছে, এ ধরনের অবহেলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম বলেন, কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মানহীন খাবার পরিবেশনের সংবাদ পাওয়া গেছে, এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ব্যবস্থা নেওয়া হবে।

    অপরদিকে শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে এই ধরনের পচা,বাসি খাবার পরিবেশনের প্রবণতা বেড়েছে। তবে দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সবাই।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Asi que siempre se encuentran en tu pensamiento de estas nuevas versiones con tallas apareciendo en el mundo de internet

    A continuacion, ven un listado de los diferentes juegos de Ruleta en compania de crupier sobre presto Las casinos referente...