More

    কালকিনি গোপালপুর উপস্বাস্থ্য কেন্দ্র জরাজীর্ণ, চিকিৎসক সংকটে ভোগান্তি

    অবশ্যই পরুন

    মো.নাসির উদ্দিন ফকির লিটন, কালকিনি (মাদারীপুর)প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর উপস্বাস্থ্য কেন্দ্র বর্তমানে অবহেলা ও অব্যবস্থাপনার কারণে চরম দুরবস্থার মধ্যে রয়েছে। কেন্দ্রটির একটি ভবন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, আর যে ভবনটি ব্যবহৃত হচ্ছে সেটিও অত্যন্ত নাজুক ও ঝুঁকিপূর্ণ। ভবনের ভিতরে পানি সমস্যাসহ বিদ্যুৎ সংকট দীর্ঘদিন ধরে বিরাজ করছে, যার ফলে স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

    এছাড়া নিরাপত্তা ব্যবস্থার অভাবে মাঝেমধ্যে জানালা ভেঙে চুরির ঘটনাও ঘটছে বলে স্থানীয়রা জানিয়েছেন। সবচেয়ে উদ্‌বেগজনক বিষয় হলো, উপস্বাস্থ্য কেন্দ্রটিতে কোনো চিকিৎসক নেই। বর্তমানে একজন সহকারী দিয়ে কোনো রকমে সেবা কার্যক্রম চালানো হচ্ছে, যা এলাকার সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত নয়।

    এদিকে, কেন্দ্রের পাশের পরিত্যক্ত ভবনটি মাদকসেবীদের আড্ডাস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ উঠেছে, যা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ভবন সংস্কার, নিরাপত্তা জোরদার এবং চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছেন, যাতে এলাকাবাসী প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিতভাবে পেতে পারে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    خصوصی_تحسین_کے_قابل_انداز_میں_b9_game_download_apk_او

    خصوصی تحسین کے قابل انداز میں b9 game download apk اور نیا گیمنگ تجربہ حاصل کریں اببی 9 گیم...