More

    উজিরপুরে পহেলা বৈশাখে পান্তার সঙ্গে ‘অভিমান’ ইলিশের

    অবশ্যই পরুন

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বাংলা নববর্ষ পহেলা বৈশাখকে ঘিরে বরিশালের উজিরপুরে পান্তা-ইলিশের ঐতিহ্য অনেকটাই ম্লান হয়ে পড়েছে। ইলিশের অপ্রতুলতা ও অতিরিক্ত দামের কারণে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে জাতীয় এই মাছ। উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, বৈশাখকে সামনে রেখে ইলিশের চাহিদা থাকলেও বাজারে সরবরাহ তুলনামূলক কম।

    যে পরিমাণ ইলিশ পাওয়া যাচ্ছে, তার দাম সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে। ফলে অনেকেই ইলিশ কিনতে না পেরে ফিরে যাচ্ছেন। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি বড় আকারের ইলিশ ৩৫০০ থেকে ৪০০০ টাকা এবং মাঝারি আকারের ইলিশ ২০০০ থেকে ৩০০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের পক্ষে পান্তার সঙ্গে ইলিশ রাখা কঠিন হয়ে পড়েছে।

    স্থানীয় একাধিক ক্রেতা জানান, পহেলা বৈশাখ ইলিশ ছাড়া যেন অসম্পূর্ণ। কিন্তু উচ্চমূল্যের কারণে অনেকেই বাধ্য হয়ে বিকল্প খাবারের দিকে ঝুঁকছেন। মাছ ব্যবসায়ীরা জানান, নদীতে ইলিশের স্বল্পতা, জ্বালানি ব্যয়ের বৃদ্ধি এবং জেলেদের সমুদ্রে কম যাওয়া—এসব কারণে বাজারে সরবরাহ কমেছে। যার কারনে বাজারে এর প্রভাব পড়েছে। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব এবং পান্তা-ইলিশ তার অন্যতম অনুষঙ্গ।

    কিন্তু চলতি বছর ইলিশের অপ্রতুলতা ও উচ্চমূল্যের কারণে সাধারণ মানুষ ঐতিহ্যবাহী খাবার থেকে বঞ্চিত হচ্ছেন। অতিরিক্ত আহরণ, প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য এবং পরিবেশগত পরিবর্তন এ পরিস্থিতির জন্য দায়ী। তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশের সমন্বিত উদ্যোগে আইন প্রয়োগ জোরদার করা হলে ভবিষ্যতে পরিস্থিতির উন্নতি হবে এবং পান্তা-ইলিশের ঐতিহ্য পুনরুদ্ধার সম্ভব হবে।

    এদিকে অনেক পরিবার বিকল্প হিসেবে ডিম, ভর্তা ও দেশীয় মাছ দিয়ে বৈশাখ উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছেন। তবে ইলিশ না থাকায় উৎসবের আনন্দে কিছুটা ভাটা পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পহেলা বৈশাখের আনন্দ বজায় থাকলেও ইলিশের অভাবে উজিরপুরে ঐতিহ্যবাহী পান্তা-ইলিশের আয়োজন অনেকটাই সীমিত হয়ে পড়েছে। সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগে এ পরিস্থিতির উন্নতির প্রত্যাশা স্থানীয়দের।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Découvrez les bienfaits du Test E 250 pour votre entraînement musculaire

    Le Test E 250 est un produit incontournable pour les passionnés de musculation désireux d'optimiser leur performance sportive. Ce...