More

    বোরহানউদ্দিনে ‘ফিল্মি স্টাইলে’ মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ আটক ১

    অবশ্যই পরুন

    ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় চলচ্চিত্রের দৃশ্যের মতো নাটকীয় অভিযানে মোহাম্মদ ইউসুফ (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৭ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।

    সোমবার (১৩ এপ্রিল) দুপুর আনুমানিক ৩টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় হঠাৎ করেই চারদিক থেকে অবস্থান নেয় পুলিশের একাধিক দল। আকস্মিক এ অভিযানে পুরো এলাকা ঘিরে ফেলা হয়, যা স্থানীয়দের কাছে অনেকটা ‘ফিল্মি স্টাইলের’ অভিযানের মতো মনে হয়। এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

    অভিযানের সময় কৌশলগত অবস্থান নিয়ে সন্দেহভাজন মোহাম্মদ ইউসুফকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, আটক ইউসুফ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

    এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।”

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Plongée dans l’univers des Narcotiques et leur influence sur le sport

    Les narcotiques et leur utilisation dans le sport suscitent un intérêt croissant, notamment en raison de leur impact potentiel...