More

    গৌরনদীতে প্রকাশ্যে পরিবেশ দূষণ, দেখার যেন কেউ নেই

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদী উপজেলার একমাত্র সরকারি হেলিপ্যাড মাঠে প্রকাশ্যে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে। এতে করে আশোকাঠী হেলিপ্যাড মাঠে অস্থায়ী বসবাসরত বেঁদে সম্প্রদায়সহ জনগুরুত্বপূর্ণ সড়ক দিয়ে চলাচলরত বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
    পাশপাশি হেলিপ্যাড সংলগ্ন উত্তর পাশের সু-বিশাল এলাকার জমিতে রোপিত বোরো ধান ও পানবরজের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। কতিপয় ঠিকাদারদের কারণে পরিবেশ দূষনসহ কৃষকদের অপূরনীয় ক্ষয়ক্ষতি হলেও বিষয়টি যেন দেখার কেউ নেই।
    সোমবার  দুপুরে সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন উন্নয়নমূলক কাজের ঠিকাদারদের অবহেলা ও দায়িত্বহীন কর্মকান্ডের কারণে ওই এলাকায় জনস্বাস্থ্য ও কৃষি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।
    আশোকাঠি হেলিপ্যাডে নির্মাণসামগ্রী রাখাসহ হেলিপ্যাড মাঠের আশেপাশে অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলা ও পরিবেশবিধি না মেনে কাজ পরিচালনার ফলে দূষণের মাত্রা বেড়ে গেছে।
    এতে করে আশপাশের জমিতে রোপিত বোরোধান ও পান বরজ চরম ক্ষতির মুখে পড়েছে। কৃষকরা চরম উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, তাদের ফসলের স্বাভাবিক বৃদ্ধি ব্যহত হচ্ছে এবং উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
    স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দূষণের কারণে জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পরার আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের তৎপরতা না থাকায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। তারা দ্রুত প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
    গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম জানিয়েছেন, বিষয়টি এতোদিনে কেউ আমাকে অবহিত করেননি। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে হেলিপ্যাডের সৌন্দর্য রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Plongée dans l’univers des Narcotiques et leur influence sur le sport

    Les narcotiques et leur utilisation dans le sport suscitent un intérêt croissant, notamment en raison de leur impact potentiel...