More

    ডাসারে মাঝরাতে নারকেল গাছের চূড়ায় তরুণ, উদ্ধার করল ফায়ার সার্ভিস

    অবশ্যই পরুন

    কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের ডাসার উপজেলায় মাঝরাতে নারিকেল গাছের চূড়ায় উঠে চাঞ্চল্য সৃষ্টি করেন ফারহান তালুকদার (১৮) নামে এক কলেজছাত্র। সোমবার (১৩ এপ্রিল) এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহল দেখা দেয়।

    স্থানীয়রা তাকে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হলে কালকিনির ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের স্টেশনের স্টেশন অফিসার মো.খোকন জমাদ্দার নেতৃত্বে সদস্যরা ঘটনাস্থলে এসে দীর্ঘ প্রচেষ্টার পর তাকে নিরাপদে উদ্ধার করেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ওই তরুণ অস্বাভাবিক আচরণ করছিলেন। এ ঘটনায় এলাকায় নানা আলোচনা চলছে। ডাসার থানার ওসি মো.তরিকুল ইসলাম বলেন বিষয়টি তদন্ত করা হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Plongée dans l’univers des Narcotiques et leur influence sur le sport

    Les narcotiques et leur utilisation dans le sport suscitent un intérêt croissant, notamment en raison de leur impact potentiel...