More

    রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

    অবশ্যই পরুন

    সুজন হোসেন রিফাত রাজৈর প্রতিনিধি :  বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্‌যাপন উপলক্ষ্যে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে মাদারীপুরের রাজৈর উপজেলা প্রশাসন। উপজেলা শিল্পকলা অ্যাকাডেমির সামনে নজরুল মঞ্চকে ঘিরে আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। (১৪ এপ্রিল মঙ্গলবার) সকাল ৯টায় উপজেলা চত্বরে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়।

    র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন। পরে নজরুল মঞ্চে শুরু হয় লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল হক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ নিয়াজ শিশির, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধ্রুব মন্ডল, রাজৈর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম, তদন্ত কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ বাদশাহ ফয়সাল এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিরান হোসেন মিয়া।

    এছাড়াও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ননিগোপালসহ স্থানীয় শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে ছিল দলীয় নৃত্য, একক নৃত্য, বৈশাখি গান, ও লোকজ পরিবেশনা।

    বিকেল পর্যন্ত নানা আয়োজনে উৎসবটি চলমান থাকে। উপজেলা শিল্পকলা একাডেমির সামনে গাছের ছায়ায় বসে গল্প, গান আর মিলনমেলার মধ্য দিয়ে যেন ফিরে আসে চিরচেনা গ্রামীণ বাংলার আবহ। অংশগ্রহণকারীদের রঙিন পোশাক, প্রাণখোলা হাসি আর মাটির গন্ধে ভেজা পরিবেশ উৎসবকে করে তোলে আরও প্রাণবন্ত।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Les atouts des SARMs pour votre entraînement musculaire

    Les SARMs, ou Sélective Androgen Receptor Modulators, représentent une avancée significative dans le domaine de la musculation et de...