More

    বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের অভিযোগ

    অবশ্যই পরুন

    বরিশাল সংবাদ দাতা :  বাকেরগঞ্জে এক বীর মুক্তিযোদ্ধার পরিবারের জমিতে রাতের আঁধারে বালু ফেলে দখল করে নেয়ার অভিযোগ উঠেছে, স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল সোমবার রাতে বীর মুক্তিযোদ্ধা মৃত তপন কুমার দাসের ছেলে সৌরভ কুমার দাস বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের নন্দপাড়া গ্রামে।

    অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের নন্দপাড়া গ্রামের ওই মুক্তিযোদ্ধা পরিবার ৮০২ও ৮০৩ খতিয়ানের ২৬৯২,২৬৯০ ও ২৭০১ দাগে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ১৬ শতাংশ জমি ভোগ দখলে রয়েছে। উক্ত খতিয়ানের থেকে পাঁচ শতাংশ জমি দখল করে স্থানীয় এক নেতার ছত্রছায়ায় রাতে আঁধারে বালু ফেলে দখল করে ,একই এলাকার মৃত খালেক তালুকদারে ছেলে রুবেল তালুকদার। মুক্তিযোদ্ধা মৃত তপন কুমার দাসের ছেলে ভুক্তভোগী সৌরভ কুমার দাস বলেন, তাদের জমি দখল চেষ্টার বিষয়ে দখলকারিদের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়।

    এরপর দুই পক্ষকে স্থানীয়ভাবে জমি নিয়ে বিরোধের ঝামেলা মিটে ফেলতে বলা হয়।তা অমান্য করে রাতের আঁধারে গিয়ে বালু ফেলে তারা জমি দখল করেছে। এবিষয়ে ওই এলাকার বাসিন্দা আনোয়ার তালুকদার জানান মুক্তিযোদ্ধা তপন কুমার দাস মারা যাবার পর স্থানীয় কিছু প্রভাবশালীর নজর পড়ে এসব জমির ওপর। গতকাল রাতে এক প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে এ জমি দখলের ঘটনা ঘটে। এ ব্যাপারে অভিযুক্ত রুবেল তালুকদার তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়গুলো অস্বীকার করে বলেন।

    আমার জমিতে আমি লোক দিয়ে বালু ফেলেছি।তবে মুক্তিযোদ্ধার পরিবারের সাথে জমি নিয়ে যে বিরোধ সে বিষয়ে স্থানীয়ভাবে শালিসির কথা রয়েছে। বর্তমানে ঢাকায় আছি, থানা থেকে ফোন দিয়ে ছিলো। ঢাকা থেকে ফিরে আলোচনায় বসবো। বাকেরগঞ্জ থানার (ওসি তদন্ত) মো. ছালাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি ঘটনা স্থলে রাতে পুলিশ পাঠিয়ে বালু ফেলতে নিষেধ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Wohl war es kritisch schneller, den Einzahlungsbonus hinter ausfindig machen

    Ident essentiell sind gunstgewerblerin benutzerfreundliche Anschein unter anderem reibungslose Bedienerfreundlichkeit Um nun eine Ausschuttung durch Deinem Spielerkonto anzusto?en, begibst Respons...