More

    লালমোহনে ইয়াবা ও জাল টাকা সহ গ্রেফতার-১

    অবশ্যই পরুন

    ভোলার লালমোহন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও জাল টাকাসহ শাহাবুদ্দিন(৪২) নামের এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, ব্যাংক কার্ড ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

    লালমোহন থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে লালমোহন থানাধীন কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে একটি নির্মাণাধীন ভবনের পাশের কাঁচা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

    এসময় শাহাবুদ্দিনের দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, জাল টাকা ৩৪ হাজার টাকা, নগদ ৬০ হাজার ৬৫০ টাকা, একটি আইফোন (১৬ প্রো ম্যাক্স), একটি অপ্পো মোবাইল ফোন (রেনো ১২ এফ), ইসলামী ব্যাংকের একটি ডেবিট কার্ড এবং একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শাহাবুদ্দিন কালমা ইউনিয়নের চরলক্ষী এলাকার মৃত নুর ইসলামের ছেলে।

    লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান খান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও জাল টাকা উদ্ধার করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

    এবং গ্রেফতারকৃত শাহাবুদ্দিন একজন আন্তঃজেলা মাদক ও জাল টাকার কারবারি। তার বিরুদ্ধে ভোলা জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Optimalisatie van Spieropbouw: Een Wetenschappelijk Perspectief op Steroïden

    De zoektocht naar spieropbouw en krachttraining heeft altijd de belangstelling getrokken van sporters en bodybuilders. In deze zoektocht hebben...