More

    ২৫% ছাড়ে শুরু কালকিনি পৌরকর মেলা, কর না দিলে আইনি ব্যবস্থা

    অবশ্যই পরুন

    মো.নাসির উদ্দিন ফকির লিটন, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি:মাদারীপুরের কালকিনি পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে ৯ দিনব্যাপী পৌরকর মেলা। আজ (১৫ এপ্রিল) সকালে পৌরসভা মিলনায়তনে মেলার উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন।

    তিনি বলেন, পৌর এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে সবাইকে নিয়মিত কর পরিশোধ করতে হবে। নাগরিকদের দেওয়া কর থেকেই পরিচালিত হয় পৌরসভার উন্নয়ন কাজ ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা।

    মেলার সময়: ১৫ এপ্রিল – ২৩ এপ্রিল
    বিশেষ সুবিধা: এ সময়ে বকেয়া কর পরিশোধে থাকছে ২৫% ছাড়
    জানা গেছে, পৌরসভার কয়েক কোটি টাকা কর বকেয়া রয়েছে। কিছু শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেক হোল্ডিং মালিক দীর্ঘদিন ধরে কর পরিশোধ করেননি।
    নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Nandrolone Decanoate 200: Un Alleato nel Culturismo

    Il Nandrolone Decanoate è un anabolizzante androgeno popolare tra i culturisti, noto per la sua capacità di favorire la...