More

    ভোলার শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামের মর্মান্তিক ঘটনার পরও যে মানবিকতার আলো জ্বলে উঠেছে—তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

    অবশ্যই পরুন

    মন্তব্য প্রতিবেদন :  স্থানীয় জনগণ ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মধ্যরাতে এক লম্পটের পাশবিক হামলায় এক গৃহবধূ নিহত হন এবং তার দশ বছরের শিশুসন্তান গুরুতর আহত হয়।

    এমন নির্মম ঘটনার পর আজ দুপুরেই আহত শিশুটিকে দেখতে হাসপাতালে ছুটে যান ভোলার পুলিশ সুপার কাওছার আহমেদ, ওসি মনিরুল ইসলামসহ জেলা পুলিশের একটি টিম। পুলিশের এই তাৎক্ষণিক উপস্থিতি ও মানবিক খোঁজখবর নেওয়া নিঃসন্দেহে দায়িত্ববোধ ও সহমর্মিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

    শুধু আইনশৃঙ্খলা রক্ষা নয়, ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ানো—এটাই একটি মানবিক পুলিশের পরিচয় বহন করে। বিশেষ করে, এমন স্পর্শকাতর ঘটনার পর আহত শিশুটির পাশে গিয়ে সাহস জোগানো, চিকিৎসার খোঁজ নেওয়া এবং ঘটনার দ্রুত তদন্তের আশ্বাস দেওয়া—এসব উদ্যোগ সাধারণ মানুষের মাঝে আস্থা তৈরি করে।

    এ ঘটনায় জড়িত অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে এলাকাবাসী পুলিশের এমন মানবিক ভূমিকার প্রশংসা করেছেন।

    এই ধরনের দায়িত্বশীল ও সহানুভূতিশীল কার্যক্রমই প্রমাণ করে—জনগণের পাশে থেকে কাজ করলে পুলিশ বাহিনী শুধু আইন প্রয়োগকারী সংস্থা নয়, বরং মানুষের ভরসার প্রতীক হয়ে উঠতে পারে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Un logiciel casino quelque peu acces embryon telecharge il existe l’App Abri (iOS) , ! Internet Play (Android)

    Avec un programme salle de jeu legerement brique incontestable, la assurance informatique orient habituellement premi lequel avec navigant,...