More

    কালকিনিতে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

    অবশ্যই পরুন

    কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মো.চাঁনমিয়া শিকদার নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। চাঁনমিয়া শিকদার উপজেলার চরদৌলত খাঁন (সিডিখান) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের বর্তমানে চেয়ারম্যানের দায়িত্বে রয়েছে।

    তবে তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ রবিবার সকালে এলাকায় মোক্তার হাট থেকে সকালে গ্রেফতার করা হয়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, সিডিখান এলাকার বিএনপি নেতা বাবুল ও মহাব্বাত হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি চেয়ারম্যান চাঁনমিয়া শিকদার। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার পুলিশ অভিযান চালিয়ে আটক করে।

    উল্লেখ্য, চাঁনমিয়া শিকদার কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপের ভগ্নিপতি বলে স্থানীয়ভাবে পরিচিত। মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মোহাম্মদ আবু নাঈম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁনমিয়া শিকদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....