More

    ভোলায় গৃহবধূ নাসিমা বেগম হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন

    অবশ্যই পরুন

     স্টাফ রিপোর্টার ভোলা : ভোলায় গৃহবধূ নাসিমা বেগম হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত প্রধান আসামিকে জিহাদ (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। রবিবার (১৯ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায় গত ১৮ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১২টা থেকে ভোর ৫টার মধ্যে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে প্রবাসী আল আমিনের নাসিমা বেগমকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।

    এ ঘটনায় নিহতের স্বামী মো. নাজিম উদ্দিন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই পুলিশ সুপার কার্যালয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর তত্ত্বাবধানে সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যেই মামলার প্রধান আসামি মো. জিহাদ (২৫)-কে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃত জিহাদ শিবপুর ইউনিয়নের একই এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলেও জানিয়েছে পুলিশ। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, তার পরিহিত কাপড় এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

    এদিকে এ ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার শহিদুল্লাহ কাওসার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে আহত শিশুকে দেখতে তারা ভোলা সদর হাসপাতালে যান এবং তার চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Las metodos sobre remuneracion guardados se podri�an mover sincronizan acceso iCloud

    Los superiores casinos cual aceptan Apple Pay en Argentina os se fabrican con la practica exclusiva que combina confort...