More

    মেঘনায় জব্দকৃত রেনু অবমুক্ত, ৩৫ জেলেকে জরিমানা

    অবশ্যই পরুন

    রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলা অংশে মৎস্য অধিদপ্তরের অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ গলদা চিংড়ির রেনুপোনা সোমবার (২০ এপ্রিল) দুপুরে নদীতে অবমুক্ত করা হয়েছে। পাশাপাশি জাটকা ও পাঙ্গাশের পোনা ধরার অপরাধে আটককৃত ৩৫ জন জেলের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    সোমবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ এপ্রিল দিবাগত রাত থেকে ২০ এপ্রিল ভোর পর্যন্ত মেঘনা নদীতে অবস্থান করে অভিযান চালিয়ে একটি ইঞ্জিনের বিশাল ট্রলার থেকে ১৪টি ড্রাম ভর্তি আনুমানিক ৫ লাখ ৬০ হাজার গলদা চিংড়ির রেনুপোনা জব্দ করা হয়েছে।

    যার আনুমানিক মূল্য প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা। পরবর্তীতে জব্দকৃত গলদা চিংড়ি রেনুর পোনা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। এছাড়া ট্রলারসহ রেনু পোনা পরিবহনের সব ধরনের মালামাল জব্দ করা হয়েছে।

    সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম আরও জানিয়েছেন, একই অভিযানে জাটকা ও পাঙ্গাশের পোনা ধরার অপরাধে আটক ৩৫ জন জেলের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হিজলা উপজেলার সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Eltern beherrschen unmittelbar bei RNG-Tischen nachdem Stay-Rausschmei?en verandern und Ein Ausgewogenheit oder Deren Einstellungen ruhen gleich

    Unser Kommunikationscenter gewalt sera Ihnen insbesondere storungsfrei die autoren spezifisch eine Frage und ein anliegen hinten sagen So lange du...