More

    বাকেরগঞ্জে ৫৯০৮ জন পরীক্ষার্থী নিয়া ১৬ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষা

    অবশ্যই পরুন

    মোঃ জাহিদুল ইসলাম : আগামী কাল ২১ এপ্রিল মঙ্গলবার সারা দেশে শুরু  হবে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা।    বাকেরগঞ্জ উপজেলায় ৫৯০৮ জন পরীক্ষার্থী নিয়া শুরু  হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা।

    এবছর উপজেলায়  ১৬ টি কেন্দ্রে হবে এ পরীক্ষা। মোট কেন্দ্রের  মধ্যে এসএসসির ১০টি এসএসসি ( দাখিল) ৪ টি এবং  এসএসসি ( ভোকেশনাল) ২ টি কেন্দ্র রয়েছে।  এবার বাকেরগঞ্জ উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৯০৮ জন। এর মধ্যে এসএসসি তে ৪১৮৫ জন এসএসসি ( দাখিল) ১৫১৮, এবং এসএসসি ( ভোকেশনাল)  ২০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে।

    পরীক্ষার কাঠামো অনুযায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যতীত প্রতিটা বিষয়ের উপর প্রথমে এমসিকিউ এবং  পরে সৃজনশীল বা রচনা মুলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোন রকম বিরতি ছাড়া এমসিকিউ অংশে ৩০ মিনিট এবং সৃজনশীল বা রচনা মুলক অংশে ২ ঘন্টা ৩০ মিনিট সময়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    এদিকে সুস্ঠ ভাবে পরীক্ষা গ্রহনের  জন্য প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরা  স্হাপন সহ   সার্বিক প্রস্তুুতি সম্পাদন করেছে উপজেলা প্রশাসন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Coronavirus disease 2019

    COVID-19 is a contagious disease caused by the coronavirus SARS-CoV-2. In January 2020, the disease spread worldwide, resulting in...