More

    বিদ্যুৎস্পৃষ্টে ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে মাদ্রাসা ছাত্র রেজভী

    অবশ্যই পরুন

    ইউসুফ আহমেদ,ভোলা প্রতিনিধি: বিদ্যুৎস্পৃষ্টে ডান হাত হারায়। পরীক্ষার খাতায় লিখতে হচ্ছে বাঁ হাত দিয়ে। মঙ্গলবার লালমোহনে দাখিল পরীক্ষার্থী ইকবাল হাসান রেজভী কোরআন মাজিদ বিষয়ে পরীক্ষা দেয়।

    লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসা থেকে ক্লাস করে এবছর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রের ১০২ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছে রেজভী। পরীক্ষার খাতায় সে বাঁ হাত দিয়েই পরিচ্ছন্নভাবে লিখছে। যদিও তার বাঁ হাত দিয়ে লেখার অভিজ্ঞতা ছিলো না, কিন্তু করনাকালীন সময়ে ৬ষ্ঠ শ্রেণিতে থাকাকালে লালমোহন লাঙ্গলখালী আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয় মাঠে বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে যায় রেজভী।

    তখন ক্রিকেট বল চলে যায় পাশে থাকা জেলা পরিষদের মার্কেটের ছাদে। রেজভী ওই সময় বল আনতে আরেকবন্ধুকে নিয়ে মার্কেটের ছাদে যায়। ছাদের উপর ছিলো বিদ্যুতের লাইনের তার।

    রিজভী অসতর্কতাবশত তারের সাথে ডান হাত লেগে বিদ্যুতায়িত হয়ে আহত হয়। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার ডান হাত কেটে ফেলতে হয়। তার বাবা লালমোহন সদর ইউনিয়নের পেশকার হাওলা গ্রামের মোঃ ইউসুফ। বাবা একটি কোম্পানীর খাদ্যপণ্য লালমোহন বাজারে দোকানে দোকানে পৌছে দেওয়ার চাকরী করেন। সামান্য বেতনে সংসার চলছে তাদের। তার চিকিৎসার জন্য বন্ধুরাও এগিয়ে আসে। সুস্থ হয়ে সে ইসলামিক মডেল মাদরাসায় ভর্তি হয়। সেই থেকে সে বাঁ হাতে লেখা শুরু করে।

    মঙ্গলবার একযোগে সারাদেশে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হলে রিজভীও দাখিল পরীক্ষায় অংশ নেয়। ইসলামিক মডেল মাদরাসার ২৩ জন শিক্ষার্থীর মধ্যে রেজভী অন্যতম। সবাই ডান হাতে স্বাভাবিক ভাবে পরীক্ষা দিলেও সে ব্যতিক্রম। রেজভী জানায়, ‘আল্লাহর রহমতে ডান হাতের মতোই শক্তি পায় বাঁ হাতে। কোরআন মাজিদ পরীক্ষাও সুন্দরভাবে লিখতে পেরেছে বলে জানায় সে’।

    রেজভীর প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক এম এ জাহের বলেন, ‘ছাত্রটি অনেক কষ্ট করে লেখাপড়া করছে। ওর পরীক্ষা নেয়ার ক্ষেত্রে প্রশাসনের ও হল সচিবের সহানুভূতিশীল হওয়া উচিত।’

    তার পরীক্ষা কেন্দ্র সচিব অধ্যক্ষ মাওঃ মোশাররফ হোসাইন বলেন, শিক্ষার্থী বাঁ হাতে লিখতে পারছে। তার কোন সমস্যা হচ্ছে না। যদি কোন সমস্যা হয় বিধি অনুযায়ী আমরা দেখবো।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    CasinoZer Cookie Policy: Ce qu’ils suivent

    Sommaire1. Qu'est-ce qu'un cookie et pourquoi CasinoZer les utilise-t-il ?2. Une analyse détaillée des types de cookies déposés3. Comment...