More

    বাকেরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য গার্ডিয়ান লাউঞ্জ অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    বাকেরগঞ্জে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য এক ব্যতিক্রমধর্মী গার্ডিয়ান লাউঞ্জ অনুষ্ঠিত হয়েছে।
    বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির   আয়োজিত এ অনুষ্ঠানে অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,বাকেরগঞ্জ উপজেলা সভাপতি মো: মাহাদী হাসান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বায়তুলমাল সম্পাদক নাজমুল হুদা রাকিব।এছাড়াও উপস্থিত ছিলেন নিয়ামতি ইউনিয়নের দায়িত্বশীল বৃন্দ।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির, উপজেলার  নিয়ামতি ইউনিয়নের সভাপতি মো:  তানভীর হাওলাদার।  অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনা, নৈতিক উন্নয়ন এবং পরীক্ষার প্রস্তুতি বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
    বক্তারা বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শিক্ষার্থীদের পাশে থেকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    CasinoZer Cookie Policy: Ce qu’ils suivent

    Sommaire1. Qu'est-ce qu'un cookie et pourquoi CasinoZer les utilise-t-il ?2. Une analyse détaillée des types de cookies déposés3. Comment...