More

    ভোলার সাবেক এসপি শরীফুল হক, এবার নাটোরের এসপি

    অবশ্যই পরুন

    নিজস্ব প্রতিবেদক : ভোলা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) ও বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ কর্মরত কর্মকর্তা মোহাম্মদ শরীফুল হককে নতুন করে পদায়ন করা হয়েছে রাজশাহী বিভাগের নাটোর জেলায়। তাকে নাটোর জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

    মঙ্গলবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে এবং এতে উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষর রয়েছে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিসিএস ২৫ ব্যাচের পুলিশ ক্যাডার মোহাম্মদ শরীফুল হক এর আগে ভোলা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি পিবিআইতে পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। মাঠ প্রশাসনে অভিজ্ঞতা ও তদন্ত কার্যক্রমে দক্ষতার কারণে তাকে আবার জেলা পুলিশ সুপার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে।

    নাটোর জেলার নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি পূর্বের কর্মস্থল ভোলা জেলা ও পিবিআই’র মতই আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী ও গতিশীল করবেন বলে প্রত্যাশা করছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা, ইতোমধ্যে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে পারস্পরিক আলোচনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানানো হয়েছে।

    নাটোরের সুশীল সমাজ ও সাধারণ মানুষের মধ্যেও এ পদায়ন নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়দের অনেকে মনে করছেন, একজন অভিজ্ঞ ও পেশাদার কর্মকর্তা হিসেবে মোহাম্মদ শরীফুল হকের আগমন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আনবে। নাটোর জেলার কয়েকজন সচেতন নাগরিক ও সুধীজনরা বলেন, “আমরা আশা করছি, তিনি মাদক, দুর্নীতি ও যেকোনো ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান নেবেন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন।”

    এ বিষয়ে নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, “নাটোর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা ও উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব। জনগণের আস্থা অর্জনই আমার প্রধান লক্ষ্য। পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করতে চাই। সকলের সহযোগিতা পেলে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ নাটোর গড়ে তোলা সম্ভব হবে।”

    পুলিশ প্রশাসনে পেশাদারিত্ব ও সৎ ভাবমূর্তির জন্য পরিচিত এই কর্মকর্তার নতুন পদায়নকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। তাদের মতে, তার অভিজ্ঞতা ও দক্ষতা নাটোর জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    এদিকে তিনি ছাড়াও একই প্রজ্ঞাপনে আরো ৫ পুলিশ কর্মকর্তা কে দেশের বিভিন্ন জেলায় পদায়ন করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Las casinos online carente licencia poseen la eleccion diferente para algunos que cumplen desde Ciertas zonas de espana

    En caso de que un casino sin licencia espanola nunca responde, seri�a un malamente emblema Cerca de aclarar cual algunas...