More

    বরিশালে ইজিবাইকের চাকায় ওড়না প্যাচিয়ে নারীর মৃত্যু

    অবশ্যই পরুন

    ইজিবাইকের চাকায় ওড়না প্যাচিয়ে এক বিধবা নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় ইজিবাইকের চাকা ও গলার সাথে ওড়না প্যাচিয়ে এক বিধবা নারী গুরুত্বর আহত হন। এরপর তাকে স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাঃ তার মৃত্যু নিশ্চিত করেন।

    নিহতের পরিবার সুত্রে জানা যায় ২১ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টার দিকে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ওলান কাঠী গ্রামের মৃত রব হাওলাদার স্ত্রী জাহানারা বেগম(৬৫) বাড়ি থেকে চাচাতো দেবর কামাল হাওলাদার (৫০)ও তার স্ত্রী রেবেকা সুলতানা (৪০)কে সাথে নিয়ে রহমতপুর থেকে ইজিবাইক যোগে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর সুইস হাসপাতালে ডাক্তার দেখাতে যাওয়ার পথে দুপর ১২ টার দিকে ইজিবাইকের চাকা ও গলার সাথে ওড়না প্যাচিয়ে মাটিতে লুটে পরে। পরে হাসপাতালে নেয়া হলেও প্রান রক্ষা হলোনা।

    এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ উজিরপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে। তবে পরিবারকে খোঁজ মিলেছে এবং তাদেরকে বিষয়টি অবহিত করা হয়েছে।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং পরিবারকে জানানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Las casinos online carente licencia poseen la eleccion diferente para algunos que cumplen desde Ciertas zonas de espana

    En caso de que un casino sin licencia espanola nunca responde, seri�a un malamente emblema Cerca de aclarar cual algunas...