More

    পরিবহন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী

    অবশ্যই পরুন

    জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে বাসভাড়া সমন্বয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সচিবালয়ে বুধবার যানবাহনের ভাড়া বৃদ্ধি নিয়ে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন পরিবহনমন্ত্রী। এদিন বিআরটিএর কর্মকর্তা, পরিবহন মালিক–শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে মন্ত্রণালয় ও অংশীজনদের বৈঠক হয়।

    বৈঠক শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নে পরিবহনমন্ত্রী রবিউল বলেন, “আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। এখনো সিদ্ধান্ত হয়নি। আশা করা যায় কালকে (বৃহস্পতিবার) সিদ্ধান্ত (ভাড়া বৃদ্ধির বিষয়) হবে।” এর আগে গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক শুরু হয়; সেদিন প্রায় তিন ঘণ্টা বৈঠকের পর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও বাস মালিক-শ্রমিক প্রতিনিধিরা এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দেয়।

    ওই বৈঠকে বিআরটিএর কর্মকর্তা, পরিবহন মালিক–শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকের পর বিআরটিএ চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর বলেছিলেন, “আমরা কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারিনি। সকালে সুপারিশ তৈরি করে মন্ত্রণালয় পাঠানো হবে। বাকিটা মন্ত্রণালয় কাটছাঁট করে চূড়ান্ত করবে। তারপর কালই প্রজ্ঞাপন জারি হতে পারে।”

    এদিকে যানবাহনের ভাড়া নিয়ে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আলোচনা চলছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান মঙ্গলবার বলেন, কোনো পক্ষই যাতে বেশি ক্ষতিগ্রস্ত না হয়, তেমন একটি সমাধানে আসার চেষ্টা করা হচ্ছে।

    যানবাহনের ভাড়া নিয়ে একটা সংকট হচ্ছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, “যেহেতু জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, তাই এখন জ্বালানির সাথে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বৃদ্ধির আলোচনা চলছে। আমরা আশা করি এটা যৌক্তিকভাবে হবে। এটা নিয়ে আলোচনা চলছে সরকারের সাথে।” জটিলতা নিরসনে শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া দুই বা তিন স্তরে নির্ধারণ করে তা কোরবানি ঈদের সময়েও কার্যকর করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

    শনিবার রাতে চার ধরনের জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করে, যা মধ্যরাত থেকে কার্যকর হয়েছে। নতুন দরে ডিজেলের লিটার ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। তাতে করে লিটারপ্রতি ডিজেলের দাম ১৫ টাকা (আগের দর ১০০ টাকা), অকটেন ২০ টাকা (আগের দর ১২০), পেট্রোল ১৯ টাকা (আগের দর ১১৬) এবং কেরোসিন ১৮ টাকা (আগের দর ১১২) বেড়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    I’ve previously mentioned you to debit notes are an individual favourite

    When to try out at the online casinos, you happen to be presented with multiple alternatives which could hunt...