More

    চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদে বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম সিটি কলেজে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রশিবিরের কথিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ আসিফ আল মামুনের নেতৃত্বে নগরীতে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি বরিশাল নগরীর হাসপাতাল রোড থেকে শুরু হয়ে সদর রোড প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

    মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ আসিফ আল মামুন। এসময় তিনি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
    সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মারুফ মল্লিক, সাহিত্য সম্পাদক তাজ ইসলাম এবং নেত্রী ফারজানা অনিমা। বক্তারা বলেন, পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে শিক্ষাঙ্গনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, যা দেশের শিক্ষা ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ।

    মিছিল ও সমাবেশে জেলা ও বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন রিয়াজ তাসিন, অনিক দেবনাথ, হাসিব কবির, সাগর ইব্রাহিম, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহাত তালুকদার, চরমোনাই ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম রিফাত, সদর উপজেলা ছাত্রদল নেতা লিয়ন সজিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি ঘটলে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একইসঙ্গে শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Selbige Betiton Spielauswahl existiert vorrangig aus Verbunden Slots durch bekannten & traditionellen Herstellern

    Intensiv geschrieben stehen euch ganz Spiele weiters Funktionen zur Vorschrift. Reibungslos unter einsatz von diese Inter browser Software package...