More

    উজিরপুরে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তার বিরুদ্ধে মৃত্যু ব্যক্তির টাকা নিয়ে প্রতারণার অভিযোগ

    অবশ্যই পরুন

    উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির হারতা এজেন্সি অফিসের এজিএম কৃষ্ণ কান্ত রায়ের বিরুদ্ধে মৃত্যু দাবির টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
    অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ হারতা গ্রামের দিনমজুর মিজানুর রহমান ২০১৮ সালে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ১ লাখ টাকার একটি জীবন বীমা পলিসি গ্রহণ করেন। দীর্ঘ ৮ বছর নিয়মিত কিস্তি পরিশোধের পর ২০২৫ সালে তিনি আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন।
    তার মৃত্যুর পর নমিনি মোঃ খাদিজা বেগম বীমার মৃত্যু দাবির টাকা উত্তোলনের জন্য প্রয়োজনীয় সকল কাগজপত্র ও একটি ব্ল্যাংক চেক সংশ্লিষ্ট এজেন্সি অফিসে জমা দেন।
    অভিযোগে বলা হয়, কাগজপত্র জমা দেওয়ার পর দীর্ঘদিন পার হলেও কোনো অর্থ প্রদান করা হয়নি। প্রায় দুই মাস আগে কৃষ্ণ কান্ত রায় খাদিজা বেগমকে জানান, কোম্পানির পক্ষ থেকে ১ লাখ ৩৮ হাজার ২০০ টাকার একটি চেক তার কাছে এসেছে। তবে চেকটি চাইতে গেলে তিনি বারবার “আজ দেব, কাল দেব” বলে সময়ক্ষেপণ করতে থাকেন।
    পরবর্তীতে গত ২০ এপ্রিল তিনি জানান, উক্ত চেকটি তার কাছ থেকে হারিয়ে গেছে। একই সঙ্গে ভুক্তভোগীকে ভয়ভীতি ও হুমকি প্রদান করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
    এ ঘটনায় খাদিজা বেগম গত ২১ মার্চ উজিরপুর মডেল থানায় কৃষ্ণ কান্ত রায়কে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
    ভুক্তভোগী খাদিজা বেগম সাংবাদিকদের কাছে কান্নাজড়িত কণ্ঠে বলেন,
    “স্বামীর মৃত্যুর পর সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছি। এই টাকাটাই আমাদের একমাত্র ভরসা। প্রশাসনের কাছে অনুরোধ, যেন আমরা দ্রুত ন্যায্য পাওনা পাই।”
    এ বিষয়ে অভিযুক্ত কৃষ্ণ কান্ত রায় অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, “চেকটি আমার কাছ থেকে হারিয়ে গেছে। এখন ভুক্তভোগীর মাধ্যমে থানায় জিডি করতে হবে।”
    এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Selbige Betiton Spielauswahl existiert vorrangig aus Verbunden Slots durch bekannten & traditionellen Herstellern

    Intensiv geschrieben stehen euch ganz Spiele weiters Funktionen zur Vorschrift. Reibungslos unter einsatz von diese Inter browser Software package...