More

    দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ জ্বালানি ও ভেজাল তেল জব্দ

    অবশ্যই পরুন

    ভোলা প্রতিবেদক : ভোলার দৌলতখান উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ জ্বালানি তেল ও ভেজাল ভোজ্য তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
    শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
    তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১০টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দৌলতখান থানার বিউটি রোড সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় ৬টি দোকানে তল্লাশি চালানো হয়।
    তল্লাশিকালে প্রায় ৫ লাখ ৪০ হাজার ৭৫০ টাকা মূল্যের ২ হাজার ৮৫০ লিটার অবৈধ জ্বালানি তেল—যার মধ্যে ডিজেল, পেট্রোল ও অকটেন রয়েছে—এবং ৯০০ লিটার ভেজাল ভোজ্য তেল জব্দ করা হয়।
    জব্দকৃত জ্বালানি তেল দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে বাজারমূল্যে বিক্রির প্রক্রিয়া চলছে। পাশাপাশি ভেজাল ভোজ্য তেল ধ্বংস করার কার্যক্রমও গ্রহণ করা হয়েছে।
    কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    CasinoOfferWageringOLBG Member Opinion Wonders Red100 Zero-choice bonus spins after you enjoy ?100×4

    Generally, one gambling establishment program who may have registered the market in the last 2 to 3 age bezoek...