More

    উজিরপুরে খাল পুনঃখনন উদ্বোধন, লুঙ্গি-গামছায় জনতার মাঝে এমপি সান্টু

    অবশ্যই পরুন

    মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পের আওতায় বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে বহুল প্রত্যাশিত খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
    শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় দাসেরহাট থেকে আনোয়ারা মেম্বারের বাড়ি হয়ে গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ কমপ্লেক্স অতিক্রম করে পঞ্চগ্রাম বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ এই খাল পুনঃখনন কাজের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সেন্টু।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রকিবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সুব্রত কুমার রায়, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসেন, উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল মাজেদ তালুকদার মান্নার মাস্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলু, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    প্রকল্প সূত্রে জানা গেছে, প্রায় ২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে খালটি পুনঃখনন করা হচ্ছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে।
    উদ্বোধন অনুষ্ঠানে এমপি সান্টু লুঙ্গি ও গামছা পরে সাধারণ মানুষের মাঝে উপস্থিত হয়ে নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে খাল খনন কাজের আনুষ্ঠানিক সূচনা করেন। তার এই অনাড়ম্বর ও ব্যতিক্রমী উপস্থিতি স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা ও প্রশংসার সৃষ্টি করে।
    স্থানীয়দের প্রত্যাশা, খাল পুনঃখনন কাজ দ্রুত সম্পন্ন হলে এলাকায় জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    CasinoOfferWageringOLBG Member Opinion Wonders Red100 Zero-choice bonus spins after you enjoy ?100×4

    Generally, one gambling establishment program who may have registered the market in the last 2 to 3 age bezoek...