More

    ​বরিশালে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক

    অবশ্যই পরুন

    বরিশালের হিজলায় ইয়াবাসহ কাজী রফিকুল ইসলাম (৩০) ও মেহেদী হাসান (২১) নামে দুইজন চিহ্নিত মাদক কারবারীকে আটক করেছে হিজলা থানা পুলিশ । গতকাল শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন থেকে তাদের আটক করা হয় ।

    আটককৃত কাজী রফিকুল ইসলাম নরসিংহপুর গ্রামের কাজী নুর নবীর ছেলে ও মেহেদী হাসান দক্ষিণ গুয়াবারিয়া গ্রামের আবুল কালাম বেপারীর ছেলে । হিজলা থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হিজলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ সোলাইমান এর নেতৃত্বে পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন ।

    এসময় পশ্চিম গুয়াবাড়িয়া ব্রীজের উপর থেকে ৫০ পিস ইয়াবাসহ এই দুইজন মাদক ব্যবসায়ীদের আটক করা হয় । আটকের বিষয়ে হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলাইমান বলেন, কাজী রফিকুল ও মেহেদী হাসান চিহ্নিত মাদক কারবারী ।

    তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে । আগামীকাল রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে । মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    I’ve previously mentioned you to debit notes are an individual favourite

    When to try out at the online casinos, you happen to be presented with multiple alternatives which could hunt...