More

    বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করলেন অতিরিক্ত স্বাস্থ্য সচিব

    অবশ্যই পরুন

    হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মাঠপর্যায়ের কার্যক্রম তদারকির অংশ হিসেবে বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. খোরশেদ আলম। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে হাসপাতালের পরিচালক ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

    পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মো. খোরশেদ আলম বলেন, দেশে হঠাৎ করে হামের প্রাদুর্ভাব দেখা গেলেও তা নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। ইতোমধ্যে সারা দেশে টিকাদান ক্যাম্পেইন চালু হয়েছে এবং পরিস্থিতির উন্নতি হচ্ছে। খুব শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। আইসিইউ সংকট প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, যার ফলে বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা সম্ভব হবে।

    এ সময় বরিশাল জেলার সিভিল সার্জন ডা. মঞ্জুর ই এলাহী, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মশিউল মুনীরসহ অন্যান্য চিকিৎসক উপস্থিত ছিলেন। পরবর্তীতে অতিরিক্ত সচিব বরিশাল জেনারেল হাসপাতাল এবং জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরিদর্শন করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    I’ve previously mentioned you to debit notes are an individual favourite

    When to try out at the online casinos, you happen to be presented with multiple alternatives which could hunt...